RJSC · Private Limited Company
Limited Company Registration.
প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন — নামের ছাড়পত্র থেকে Certificate of Incorporation পর্যন্ত সব আমরা করি। শুরুতে কোনো এডভান্স নেই।
Company · Trademark · IRC / ERC · VAT · Courses — বাংলাদেশে ব্যবসার সব লিগাল কাজ এক জায়গায়।
Mentor · Consultant · Founder
স্টার্টআপের কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রেডমার্ক, ইমপোর্ট-এক্সপোর্ট লাইসেন্স আর ভ্যাট — কাগজপত্রের সব ম্যানুয়াল ঝামেলা আমরা সামলাই, যাতে আপনি আপনার মূল ব্যবসায় ফোকাস করতে পারেন।
RJSC · Private Limited Company
প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন — নামের ছাড়পত্র থেকে Certificate of Incorporation পর্যন্ত সব আমরা করি। শুরুতে কোনো এডভান্স নেই।
RJSC · Society · Foundation · Trust
সোসাইটি, ফাউন্ডেশন, ট্রাস্ট ও ক্লাব নিবন্ধন — কমপক্ষে ৭ জন সদস্য, সব ডকুমেন্ট আমরা তৈরি ও ভেরিফাই করে দেব। পেমেন্ট কাজ শেষে।
About the mentor
২০১৮ সাল থেকে Mentor Masud স্টার্টআপ ও ব্যবসায়ীদের কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রেডমার্ক, ইমপোর্ট-এক্সপোর্ট লাইসেন্স আর ভ্যাট-ট্যাক্সের কাজ করে দিচ্ছে — এখন পর্যন্ত ১২০০+ প্রতিষ্ঠানের লাইসেন্স করে দেওয়া হয়েছে। Mentor Masud-এর নিজেরও ৪টি চলমান ব্যবসা ও বিনিয়োগ আছে — তাই উদ্যোক্তার সমস্যা নিজের অভিজ্ঞতা থেকেই বোঝেন। কাজের শুরুতে কোনো এডভান্স নেই — সরকারি ফি আপনি নিজে জমা দেন, আমাদের ফি কাজ শেষে। এই অভিজ্ঞতা থেকেই এখন কোর্সের মাধ্যমে নতুন উদ্যোক্তাদের হাতে-কলমে শেখানো হয়।
"শুধু ফর্ম পূরণ করি না — প্রতিটা ধাপ উদ্যোক্তার সাথে হেঁটে দেখেছি। পার্থক্যটা এখানেই।"
কোম্পানি গঠন থেকে লাইসেন্স — একটা স্টার্টআপ শুরু করতে যা যা লাগে সব এক জায়গায়।
সরকারি প্রসেস, কাগজপত্র আর ফি — স্বচ্ছ খরচে, কোনো এডভান্স ছাড়াই।
VAT Key Concepts আর Business Legal Documents Mastery — বাস্তব কেস দিয়ে প্র্যাকটিক্যাল কোর্স।
Ventures
উদ্যোক্তাদের জন্য দুটো কাজ — সার্ভিস আর শেখা।
Startup Launch Package
ম্যানুয়াল প্রসেস আর বটলনেক কাজগুলো আমরা করি। দেখানো সব খরচ সরকারি ফি ও ভ্যাট সহ।
প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন — ফাইল রেডি ১ দিনে, নিবন্ধন ৩ কর্মদিবসে।
ব্র্যান্ড নাম ও লোগোর আইনি সুরক্ষা — আবেদন থেকে সার্টিফিকেট পর্যন্ত।
আমদানি লিমিট অনুযায়ী ৮টি শ্রেণী — বাণিজ্যিক, শিল্প ও বহুজাতিক।
এক লাইসেন্সে সারা বছর সীমাহীন রপ্তানি। সময় ৭–১০ কর্মদিবস।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন লাইসেন্স ও নবায়ন।
ব্যক্তি ও কোম্পানির টিন সার্টিফিকেট এবং আয়কর রিটার্ন সাপোর্ট।
BIN সার্টিফিকেট, মাসিক ভ্যাট রিটার্ন ও ট্যাক্স সাপোর্ট।
চেম্বার অফ কমার্স / এসোসিয়েশন মেম্বারশিপ — IRC-ERC এর জন্য প্রয়োজন।
RJSC থেকে সোসাইটি, ফাউন্ডেশন, ট্রাস্ট ও ক্লাব নিবন্ধন — কমপক্ষে ৭ জন সদস্য, সব ডকুমেন্ট আমরা তৈরি করে দেব। পেমেন্ট কাজ শেষে।
নতুন ব্যবসা শুরু থেকে চালানো পর্যন্ত যত লিগাল কাজ — সব এক জায়গায়। আপনার ব্যবসার ধরণ জানালে মোট খরচ জানিয়ে দেবো।
Our Services
Learn with Mentor Masud
বাস্তব ক্লায়েন্টের কাজ থেকে তৈরি কোর্স — শেষ করে নিজের ব্যবসার কাগজপত্র নিজেই সামলাতে পারবেন।
ভ্যাট নিয়ে ভয় আর জরিমানার ঝামেলা শেষ। নিজের ব্যবসার ভ্যাট-ট্যাক্স নিজেই সঠিকভাবে সামলাতে শিখুন।
ট্রেড লাইসেন্স থেকে লিমিটেড কোম্পানি, ট্রেডমার্ক আর ইমপোর্ট-এক্সপোর্ট — কোনটা কখন লাগে, কিভাবে করবেন।
Contact
ফ্রি কনসালটেশনের জন্য এখনই WhatsApp-এ মেসেজ দিন। কাজের শুরুতে এক টাকাও এডভান্স লাগবে না।
RJSC (Registrar of Joint Stock Companies and Firms) থেকে নিবন্ধন
১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী RJSC থেকে আপনার লিমিটেড কোম্পানি গঠন — কাগজপত্র, ফাইল আর সরকারি প্রসেস আমরা সামলাই।
খরচ নির্ভর করে আপনার অথরাইজড ক্যাপিটালের উপর
সব মিলিয়ে একদাম: সরকারি ফি + আমাদের সার্ভিস চার্জ + সব ধরনের খরচ + ১৫% ভ্যাট
১ কোটির পরে প্রতি ১ কোটিতে + ৳১৭,৫০০ যুক্ত হবে। যেমন: ২ কোটি = ৳৮২,৫০০
সময়: মাত্র ৩ কর্মদিবসসময় গণনা শুরু সরকারি ফি জমা হওয়ার পর থেকে · মূল্য আজকের তারিখ পর্যন্ত প্রযোজ্য
সব ডকুমেন্ট আমরা প্রস্তুত করে দেবো, আপনি শুধু তথ্য দিন
কোম্পানির প্রত্যেক মালিকের এই ৪টি তথ্য লাগবে।
সব ডকুমেন্ট আপনার কোম্পানির নামে
সরকারি ফি আপনি নিজ হাতে কোম্পানির নামে জমা দেবেন
কাজের শুরুতে কোনো এডভান্স ফি দিতে হবে না। প্রথমে আপনি তথ্য দেবেন, আমরা ফাইল প্রস্তুত করে সাবমিট করবো। নামের এপ্রুভাল পাওয়ার পর আপনার কোম্পানির নামে সরকারি ফি আপনি নিজ হাতে জমা দেবেন। বাকি পেমেন্ট কাজ শেষ হওয়ার পর, সব কিছু ভেরিফাই করে।
কিছু ব্যক্তি যখন ব্যক্তিগতভাবে কোনো কোম্পানি গঠন করেন তখন তাকে প্রাইভেট কোম্পানি বলে। মূল অংশীদাররা অনুমোদন না দিলে নতুন কেউ এর অংশীদার হতে পারেন না। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন অংশীদার থাকতে পারে; পাবলিক লিমিটেড কোম্পানিতে সর্বনিম্ন ৭ জন।
"লিমিটেড" কথাটি এসেছে শেয়ার লিমিট থেকে — কোম্পানিতে কত টাকা বিনিয়োগ করা যাবে তা অথরাইজড ক্যাপিটালের মাধ্যমে আগেই নির্ধারিত থাকে। অংশীদারদের লাভ ও দায় তাদের শেয়ারের অনুপাতে সীমিত, তাই একে লিমিটেড লায়াবিলিটি বলে।
অথরাইজড ক্যাপিটাল হলো কোম্পানির অনুমোদিত সর্বোচ্চ মূলধন (বর্তমান + ভবিষ্যৎ বিনিয়োগ)। এর উপর ভিত্তি করেই RJSC ফি নির্ধারণ হয়। পেইড-আপ ক্যাপিটাল হলো শেয়ারহোল্ডাররা এই মুহূর্তে যত টাকার শেয়ার নিয়েছেন — এই টাকা পরে কোম্পানির ব্যাংক একাউন্টে জমা দিতে হয় এবং ব্যবসার প্রয়োজনে যেকোনো সময় খরচ করা যায়।
কোম্পানির জন্য একটি নিবন্ধিত ঠিকানা (আবাসিক বা বাণিজ্যিক) দিতে হবে।
ফাইল রেডি করতে ১ দিন এবং সরকারি ফি জমার পরে ৩ কর্মদিবস।
হ্যাঁ, কোম্পানির লোকেশন ভেরিফাই করার জন্য বিভিন্ন কাজে ট্রেড লাইসেন্স লাগে।
নিবন্ধনের ১৬–১৮ মাসের মধ্যে প্রথম অডিট, পরবর্তী অডিট ১৫ মাসের মধ্যে।
ফাইল সাবমিটের পর ব্যাংকে, অথবা বিকাশ ও নগদ থেকেও জমা দেওয়া যায়।
Course · Business Legal Documents
ট্রেড লাইসেন্স থেকে লিমিটেড কোম্পানি, ট্রেডমার্ক আর ইমপোর্ট-এক্সপোর্ট — আপনার ব্যবসার কোন ডকুমেন্ট কখন লাগে, কী কাগজ দিয়ে, কত খরচে করবেন — এক কোর্সে।
যেকোনো ব্যবসা শুরু করতে প্রথম তিনটি ডকুমেন্ট — কোথায় আবেদন, কী কাগজ, কত সময়।
অথরাইজড বনাম পেইড-আপ ক্যাপিটাল, শেয়ারহোল্ডার ও ডিরেক্টর, নামের ছাড়পত্রের শর্ত, MOA-AOA, আর নিবন্ধনের পর Incorporation Certificate ও Form XII।
আবেদন, পরীক্ষা, জার্নাল প্রকাশ আর নিবন্ধন — ৪টি ধাপ, প্রতিটার খরচ ও সময়, এবং ™ আর ® কখন ব্যবহার করবেন।
IRC-এর ৮টি শ্রেণী, ERC, চেম্বার মেম্বারশিপ, ব্যাংক সলভেন্সি — প্রোপাইটরশিপ, পার্টনারশিপ ও লিমিটেড কোম্পানির আলাদা কাগজপত্র।
কোন লাইসেন্স কবে নবায়ন করতে হয়, দেরি হলে জরিমানা, আর কোম্পানির প্রথম অডিট কখন।
না। সহজ বাংলায়, বাস্তব উদাহরণ দিয়ে শুরু থেকে শেখানো হয়।
"Enroll now" চাপুন → নাম, মোবাইল, WhatsApp ও ইমেইল দিন → bKash বা Nagad থেকে 01996446447 নাম্বারে Send Money করুন → যে নাম্বার থেকে পাঠিয়েছেন আর TrxID দিন → WhatsApp-এ অর্ডার পাঠান।
Mentor Masud টিম কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রেডমার্ক, IRC ও ERC করে দেয়।
Course · VAT & Tax
ভ্যাট নিয়ে ভয়, ভুল রিটার্ন আর জরিমানার ঝামেলা শেষ। নিজের ব্যবসার ভ্যাট-ট্যাক্স নিজেই সঠিকভাবে সামলাতে শিখুন — বাস্তব ক্লায়েন্টের কেস দিয়ে।
ভ্যাট কী, কোন ব্যবসায় কত হার, টার্নওভার ট্যাক্স আর স্ট্যান্ডার্ড ভ্যাটের পার্থক্য — সহজ উদাহরণ দিয়ে।
কী কী কাগজ লাগে, অনলাইনে আবেদনের প্রতিটা ধাপ, আর সাধারণ ভুল যেগুলোর কারণে আবেদন আটকে যায়।
রিটার্ন দাখিলের সময়সীমা, শূন্য রিটার্ন কখন দিতে হয়, ট্রেজারি চালানে ভ্যাট জমা — নিজে করে দেখানো।
ব্যক্তি ও প্রতিষ্ঠানের e-TIN, বার্ষিক আয়কর রিটার্ন আর রিটার্ন জমার প্রমাণ (PSR) কেন জরুরি।
দেরিতে রিটার্ন, ভুল তথ্য আর রেকর্ড না রাখার ঝুঁকি — কী রেকর্ড রাখবেন এবং নোটিশ এলে কী করবেন।
না। কোর্সটি একদম শুরু থেকে সাজানো, তাই নতুন উদ্যোক্তারাও সহজে বুঝবেন।
"Enroll now" চাপুন → নাম, মোবাইল, WhatsApp ও ইমেইল দিন → bKash বা Nagad থেকে 01996446447 নাম্বারে Send Money করুন → যে নাম্বার থেকে পাঠিয়েছেন আর TrxID দিন → WhatsApp-এ অর্ডার পাঠান।
হ্যাঁ। চাইলে Mentor Masud টিম আপনার BIN রেজিস্ট্রেশন ও রিটার্নের কাজ করে দেবে।
ERC · Export Registration Certificate
বাংলাদেশ থেকে ব্যবসায়িক উদ্দেশ্যে পণ্য বিদেশে পাঠাতে রপ্তানি সনদপত্র (ERC) লাগে। এর কোনো লিমিট নেই — এক লাইসেন্সে সারা বছর যেকোনো পরিমাণ রপ্তানি। সরকার রপ্তানিতে শুল্ক হ্রাস সহ নানা সুবিধা দেয়।
| সরকারি ফি | ৳10,000 |
| ভ্যাট | ৳1,500 |
| বুক ফি | ৳1,000 |
| আমাদের ফি | ৳10,000 |
| মোট | ৳22,500 |
| সরকারি ফি | ৳7,000 |
| ভ্যাট | ৳1,050 |
| আমাদের ফি | ৳7,000 |
| মোট | ৳15,050 |
৭ থেকে ১০ কার্যদিবস।
না। একটি লাইসেন্স দিয়ে সারা বছর যেকোনো পরিমাণ পণ্য রপ্তানি করা যায়।
না। আমদানির জন্য আলাদা ইমপোর্ট লাইসেন্স (IRC) লাগবে।
জরিমানা দিয়ে যেকোনো সময় নবায়ন করা যায়: ১ম বছর ৳500, ২য় বছর ৳1,000, তিন বছরের ঊর্ধ্বে ৳1,500 — সাথে ১৫% ভ্যাট।
IRC · Import Registration Certificate
আমদানি লিমিটের ভিত্তিতে ৮ শ্রেণির ইমপোর্ট লাইসেন্স। লিমিট শেষ হলে বাকি ফি দিয়ে যেকোনো সময় বাড়ানো যায় — বাংলাদেশের যেকোনো জায়গা থেকে আবেদন করা যায়।
সরকারি ফি + অফিস খরচ + ১৫% ভ্যাট + আমাদের কনসালটেন্সি ফি — সব মিলিয়ে:
| শ্রেণী | বার্ষিক আমদানি লিমিট | মোট খরচ |
|---|---|---|
| শ্রেণী-১ | ৫ লক্ষ টাকা পর্যন্ত | ৳22,500 |
| শ্রেণী-২ | ২৫ লক্ষ টাকা পর্যন্ত | ৳27,500 |
| শ্রেণী-৩ | ৫০ লক্ষ টাকা পর্যন্ত | ৳40,000 |
| শ্রেণী-৪ | ১ কোটি টাকা পর্যন্ত | ৳60,000 |
| শ্রেণী-৫ | ৫ কোটি টাকা পর্যন্ত | ৳75,000 |
| শ্রেণী-৬ | ২০ কোটি টাকা পর্যন্ত | ৳85,000 |
| শ্রেণী-৭ | ৫০ কোটি টাকা পর্যন্ত | ৳95,000 |
| শ্রেণী-৮ | ৫০ কোটির উপরে (আনলিমিটেড) | ৳1,10,000 |
সব IRC-এর সরকারি ফি ও ভ্যাট একই; পদ্ধতিগত জটিলতার কারণে শুধু আমাদের ফি ভিন্ন।
চেম্বার অফ কমার্স বা বাণিজ্য মন্ত্রণালয় স্বীকৃত এসোসিয়েশনের মেম্বারশিপ সনদ। যেমন প্লাস্টিক এসোসিয়েশনের মেম্বারশিপ দিয়ে লাইসেন্স করলেও পরে ইলেকট্রিক বা অনুমোদিত যেকোনো পণ্য আনা যাবে।
বছর শেষ হওয়ার আগে লিমিট শেষ হলে বাকি ফি জমা দিয়ে যেকোনো সময় লিমিট বাড়ানো যায়।
হ্যাঁ, নিষিদ্ধ নয় এমন যেকোনো পণ্য যেকোনো দেশ থেকে আনা যাবে।
না। আমদানির জন্য IRC এবং রপ্তানির জন্য ERC আলাদাভাবে করতে হবে।
জরিমানা দিয়ে যেকোনো সময় নবায়ন করা যায়: ১ম বছর ৳500, ২য় বছর ৳1,000, তিন বছরের ঊর্ধ্বে ৳2,000 — সাথে ১৫% ভ্যাট।
RJSC (Registrar of Joint Stock Companies and Firms) থেকে নিবন্ধন
আপনার সোসাইটি, ফাউন্ডেশন, ট্রাস্ট বা ক্লাবের আইনি নিবন্ধন। সব ডকুমেন্ট আমরা প্রস্তুত ও যাচাই করে দেবো — আপনি শুধু তথ্য দিন।
সময় গণনা শুরু সরকারি ফি জমার পর থেকে · মূল্য আজকের তারিখ পর্যন্ত প্রযোজ্য
সব মিলিয়ে একদাম: সরকারি ফি + কনসালটেন্সি সার্ভিস চার্জ + সব ধরনের খরচ + ১৫% ভ্যাট
সবচেয়ে কম খরচে, সবচেয়ে দ্রুত
অফিস যেখানেই হোক, কাজ করবেন সারা বাংলাদেশে। অফিস অ্যাড্রেস যে কোনো সময় পরিবর্তন করা যায়, তাই যে কোনো জায়গার ঠিকানা দিয়েই নিবন্ধন করুন। বর্তমানে ঠিকানায় কেউ ভেরিফিকেশনে যাবে না, সবকিছু আমরাই ম্যানেজ করবো।
সব ডকুমেন্ট আমরা প্রস্তুত করে দেবো, আপনি শুধু তথ্য দিন
সরকারি ফি আপনি সরাসরি সরকারি একাউন্টে জমা দেবেন
যে স্বপ্ন নিয়ে আপনি সোসাইটি বা ফাউন্ডেশন গড়তে চান, তাকে আইনি পরিচয় দেওয়ার এটাই সবচেয়ে সহজ সময়। বর্তমানে NSI ভেরিফিকেশন বন্ধ থাকায় কম খরচে ও দ্রুত নিবন্ধন হচ্ছে, কিন্তু RJSC ও NSI-এর মধ্যে নিয়মিত মিটিং চলছে; আবার চালু হলে সময়, খরচ আর অনিশ্চয়তা সবই বাড়বে। আমরা কোনো অ্যাডভান্স নিচ্ছি না, কাজ শেষে যাচাই করে তবেই পেমেন্ট। তাহলে আর দেরি কেন? এমন সুযোগ বারবার আসে না।
প্রস্তাবিত নাম (ইংরেজিতে) ও অফিসের ঠিকানা পাঠান, নামটি available কিনা জানিয়ে দেবো।
WhatsApp-এ নাম পাঠানসমাজসেবা, শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় বা সাংস্কৃতিক কাজ যেটাই করেন — নিবন্ধিত প্রতিষ্ঠান হলে সংগঠনের নামে ব্যাংক একাউন্ট খোলা, অনুদান নেওয়া, জমি বা সম্পদ রাখা আর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কাজ করা সহজ হয়। মানুষের আস্থাও বাড়ে।
RJSC (Registrar of Joint Stock Companies and Firms) থেকে এই নিবন্ধন হয়। কমপক্ষে ৭ জন সদস্য লাগে, আর প্রত্যেক সদস্যের কিছু তথ্য দিতে হয় — উপরের তালিকায় সব দেওয়া আছে।
| ফি | পরিমাণ | কখন জমা দেবেন |
|---|---|---|
| নাম ছাড়পত্রের সরকারি ফি | ৳২,৩০০ | নাম ছাড়পত্র পাওয়ার জন্য, সরকারি একাউন্টে |
| RJSC নিবন্ধন ফি | ৳১৭,৯৬৩ | ফাইল সাবমিট করার পরে, সরকারি একাউন্টে |
উপরের প্যাকেজ মূল্যের মধ্যেই এই সরকারি ফি ধরা আছে — সরকারি ফি আপনি সরাসরি সরকারি একাউন্টে জমা দেবেন, সেটা মোট খরচ থেকে বাদ যাবে।
RJSC-এর ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী অফিসে খরচ আর সময় আলাদা। চট্টগ্রাম অফিসে সবচেয়ে কম খরচে আর সবচেয়ে দ্রুত হয়। আপনার প্রতিষ্ঠান যেখানেই হোক, কাজ করতে পারবেন সারা বাংলাদেশে, আর পরে অফিসের ঠিকানাও বদলানো যায়।
কমপক্ষে ৭ জন সদস্য লাগবে। প্রত্যেকের নাম, NID, ছবি, টিন সার্টিফিকেট, মোবাইল নাম্বার ও ইমেইল, স্বাক্ষর, পদবী ও পেশা দিতে হবে।
চট্টগ্রাম অফিসে — সব মিলিয়ে ৳১,০০,৩০০, সময় ১–৩ কর্মদিবস (সরকারি ফি জমার পর থেকে)।
হ্যাঁ। অফিস যেখানেই হোক, কাজ করতে পারবেন সারা বাংলাদেশে। অফিসের ঠিকানা পরে যেকোনো সময় পরিবর্তন করা যায়।
সার্টিফিকেট হাতে পাওয়ার পর, সব যাচাই করে। কোনো অ্যাডভান্স নেই।
Trademark · Brand Protection
আপনার ব্র্যান্ড নাম, লোগো বা চিহ্ন আইনিভাবে সুরক্ষিত করুন। শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরে (DPDT) আবেদন থেকে সার্টিফিকেট পর্যন্ত আমরা পাশে আছি।
ট্রেডমার্ক হচ্ছে এমন এক স্বতন্ত্র চিহ্ন, লেখা বা প্রতীক যা কোনো পণ্য বা সেবার উৎপাদক ও মান সম্পর্কে ধারণা দেয় — সহজ বাংলায় "বাণিজ্যিক মার্কা"। যেমন LUX আর DOVE দুটোই সাবান, কিন্তু ট্রেডমার্কের কারণেই ক্রেতা আলাদা করে চেনেন। ট্রেডমার্কের অপর নাম ব্র্যান্ড।
ট্রেডমার্ক একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ — যা ধরা-ছোঁয়া যায় না, কিন্তু এর ফল ভোগ করা যায় এবং উত্তরাধিকার সূত্রেও রাখা যায়। Apple-এর ব্র্যান্ড ভ্যালু তার মোট সম্পদের প্রায় ১৫%, Samsung-এর প্রায় ২৮%।
যা লাগবে:
| সরকারি ফি | ৳5,000 |
| ভ্যাট | ৳750 |
| আমাদের ফি | ৳4,250 |
| মোট | ৳10,000 |
ভিন্ন ভিন্ন শ্রেণীর পণ্য বা সেবার জন্য আলাদা আবেদন করতে হয় — কোন পণ্য কোন শ্রেণীতে পড়ে তা আগে জেনে নিন।
আবেদনের ৬–১৮ মাস পরে শুরু হয়। ট্রেডমার্ক আইন ২০০৯-এর ধারা ৬, ৮ ও ১০ অনুযায়ী যাচাই করা হয় — আগে কেউ একই বা দেখতে একই মার্কের আবেদন করে থাকলে, বা মার্কটি সুপরিচিত কোনো ট্রেডমার্কের নকল হলে নিবন্ধন হবে না। আপত্তি হলে ২ মাসের মধ্যে জবাব দিতে হয়।
পরীক্ষায় উত্তীর্ণ হলে জার্নাল ফি জমা দেওয়ার ৫–৬ মাসের মধ্যে মার্কটি গেজেটে প্রকাশিত হয়। প্রকাশের ২ মাসের মধ্যে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে কেউ বিরোধিতা (Opposition) করতে পারেন।
| সরকারি ফি | ৳3,000 |
| ভ্যাট | ৳450 |
| আমাদের ফি | ৳11,550 |
| মোট | ৳15,000 |
বিরোধিতা না হলে বা মামলার রায় আপনার পক্ষে গেলে মার্কটি রেজিস্ট্রিভুক্ত হয় এবং আপনি রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবেন। মেয়াদ আবেদনের তারিখ থেকে ৭ বছর, এরপর প্রতি ১০ বছর অন্তর অনির্দিষ্টকাল নবায়ন করা যায়।
| সরকারি ফি | ৳20,000 |
| ভ্যাট | ৳3,000 |
| আমাদের ফি | ৳17,000 |
| মোট | ৳40,000 |
নিবন্ধিত ট্রেডমার্কের নকল বা প্রতারণামূলক ব্যবহার হলে ট্রেডমার্ক আইন ২০০৯ ও দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী দেওয়ানী ও ফৌজদারি প্রতিকার পাওয়া যায়। ধারা ৭৩ অনুযায়ী প্রথমবার অপরাধে ৬ মাস থেকে ২ বছর কারাদণ্ড এবং ৳50,000 থেকে ৳2,00,000 অর্থদণ্ড; দ্বিতীয়বার সর্বোচ্চ ৩ বছর ও ৳3,00,000। দেওয়ানী মামলা (ধারা ৯৬) জেলা জজ আদালতে করতে হয়। অনিবন্ধিত ট্রেডমার্কের আইনি সুরক্ষা খুবই সীমিত — তাই আগেভাগে নিবন্ধন করে রাখুন।
শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর (DPDT)।
আবেদনের তারিখ থেকে ৭ বছর, এরপর প্রতি ১০ বছর অন্তর নবায়ন করা যায় — এমনকি উত্তরাধিকার সূত্রেও।
না। নিবন্ধন সার্টিফিকেট পাওয়ার আগ পর্যন্ত ™ ব্যবহার করুন।
শেষ ধাপ: অর্ডারটা WhatsApp-এ পাঠান
নিচের বাটনে চাপলে আপনার সব তথ্য আর TrxID লেখা মেসেজ খুলবে — শুধু Send চাপুন। পেমেন্ট ভেরিফাই করে WhatsApp-এ কোর্সের অ্যাক্সেস দেওয়া হবে।
WhatsApp-এ অর্ডার পাঠান