Company · Trademark · IRC / ERC · VAT · Courses — বাংলাদেশে ব্যবসার সব লিগাল কাজ এক জায়গায়।

Mentor · Consultant · Founder

Mentor Masud Business Legal Solutions.

স্টার্টআপের কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রেডমার্ক, ইমপোর্ট-এক্সপোর্ট লাইসেন্স আর ভ্যাট — কাগজপত্রের সব ম্যানুয়াল ঝামেলা আমরা সামলাই, যাতে আপনি আপনার মূল ব্যবসায় ফোকাস করতে পারেন।

Mentor Masud
2018থেকে উদ্যোক্তাদের পাশে↑ শুরুতে ০ টাকা এডভান্স
1200+প্রতিষ্ঠানের লাইসেন্স সম্পন্ন↑ সরকারি ফি সহ স্বচ্ছ খরচ

About the mentor

Consultant turned mentor.

২০১৮ সাল থেকে Mentor Masud স্টার্টআপ ও ব্যবসায়ীদের কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রেডমার্ক, ইমপোর্ট-এক্সপোর্ট লাইসেন্স আর ভ্যাট-ট্যাক্সের কাজ করে দিচ্ছে — এখন পর্যন্ত ১২০০+ প্রতিষ্ঠানের লাইসেন্স করে দেওয়া হয়েছে। Mentor Masud-এর নিজেরও ৪টি চলমান ব্যবসা ও বিনিয়োগ আছে — তাই উদ্যোক্তার সমস্যা নিজের অভিজ্ঞতা থেকেই বোঝেন। কাজের শুরুতে কোনো এডভান্স নেই — সরকারি ফি আপনি নিজে জমা দেন, আমাদের ফি কাজ শেষে। এই অভিজ্ঞতা থেকেই এখন কোর্সের মাধ্যমে নতুন উদ্যোক্তাদের হাতে-কলমে শেখানো হয়।

"শুধু ফর্ম পূরণ করি না — প্রতিটা ধাপ উদ্যোক্তার সাথে হেঁটে দেখেছি। পার্থক্যটা এখানেই।"

Founder & Consultant

Startup Launch Services

কোম্পানি গঠন থেকে লাইসেন্স — একটা স্টার্টআপ শুরু করতে যা যা লাগে সব এক জায়গায়।

Compliance Expert

RJSC · TM · IRC · ERC · VAT

সরকারি প্রসেস, কাগজপত্র আর ফি — স্বচ্ছ খরচে, কোনো এডভান্স ছাড়াই।

Business Mentor

Courses & Coaching

VAT Key Concepts আর Business Legal Documents Mastery — বাস্তব কেস দিয়ে প্র্যাকটিক্যাল কোর্স।

Startup Launch Package

Services

ম্যানুয়াল প্রসেস আর বটলনেক কাজগুলো আমরা করি। দেখানো সব খরচ সরকারি ফি ও ভ্যাট সহ।

RJSC

Company Registration

প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন — ফাইল রেডি ১ দিনে, নিবন্ধন ৩ কর্মদিবসে।

৳26,000থেকে
TM

Trademark

ব্র্যান্ড নাম ও লোগোর আইনি সুরক্ষা — আবেদন থেকে সার্টিফিকেট পর্যন্ত।

৳10,000আবেদন ধাপ
IRC

Import License

আমদানি লিমিট অনুযায়ী ৮টি শ্রেণী — বাণিজ্যিক, শিল্প ও বহুজাতিক।

৳22,500থেকে
ERC

Export License

এক লাইসেন্সে সারা বছর সীমাহীন রপ্তানি। সময় ৭–১০ কর্মদিবস।

৳22,500সব খরচ সহ
City Corp.

Trade License

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন লাইসেন্স ও নবায়ন।

QuoteWhatsApp করুন
NBR

e-TIN Certificate

ব্যক্তি ও কোম্পানির টিন সার্টিফিকেট এবং আয়কর রিটার্ন সাপোর্ট।

QuoteWhatsApp করুন
BIN

VAT Registration

BIN সার্টিফিকেট, মাসিক ভ্যাট রিটার্ন ও ট্যাক্স সাপোর্ট।

QuoteWhatsApp করুন
Chamber

Membership

চেম্বার অফ কমার্স / এসোসিয়েশন মেম্বারশিপ — IRC-ERC এর জন্য প্রয়োজন।

৳5,000থেকে
RJSC

Society / Foundation / Trust / Club Registration

RJSC থেকে সোসাইটি, ফাউন্ডেশন, ট্রাস্ট ও ক্লাব নিবন্ধন — কমপক্ষে ৭ জন সদস্য, সব ডকুমেন্ট আমরা তৈরি করে দেব। পেমেন্ট কাজ শেষে।

৳1,00,300থেকে (সব খরচ সহ)
Package

Startup Launch

নতুন ব্যবসা শুরু থেকে চালানো পর্যন্ত যত লিগাল কাজ — সব এক জায়গায়। আপনার ব্যবসার ধরণ জানালে মোট খরচ জানিয়ে দেবো।

Our Services

খুব সহজেঘরে বসেইকম সময়েকম খরচে

Learn with Mentor Masud

Courses

বাস্তব ক্লায়েন্টের কাজ থেকে তৈরি কোর্স — শেষ করে নিজের ব্যবসার কাগজপত্র নিজেই সামলাতে পারবেন।

VAT Key Concepts

Bestseller
ব্যবসায়ীদের জন্য ভ্যাট ও ট্যাক্স — সহজ ভাষায়

ভ্যাট নিয়ে ভয় আর জরিমানার ঝামেলা শেষ। নিজের ব্যবসার ভ্যাট-ট্যাক্স নিজেই সঠিকভাবে সামলাতে শিখুন।

  • BIN (ভ্যাট) রেজিস্ট্রেশন ধাপে ধাপে
  • মাসিক ভ্যাট রিটার্ন দাখিল ও চালান
  • e-TIN ও বার্ষিক আয়কর রিটার্ন
  • সাধারণ ভুল ও জরিমানা এড়ানোর উপায়
কোর্স ফি৳1,000ডিসকাউন্ট কোডে ৳499

Business Legal Documents Mastery

New
আপনার ব্যবসার সব লিগাল ডকুমেন্ট — এক কোর্সে

ট্রেড লাইসেন্স থেকে লিমিটেড কোম্পানি, ট্রেডমার্ক আর ইমপোর্ট-এক্সপোর্ট — কোনটা কখন লাগে, কিভাবে করবেন।

  • ট্রেড লাইসেন্স, e-TIN, BIN
  • RJSC কোম্পানি: MOA, AOA, Form XII
  • ট্রেডমার্ক আবেদন থেকে সার্টিফিকেট
  • IRC-ERC লাইসেন্স ও চেম্বার মেম্বারশিপ
কোর্স ফি৳1,000ডিসকাউন্ট কোডে ৳499

Contact

Ready to Scale Your Business?

ফ্রি কনসালটেশনের জন্য এখনই WhatsApp-এ মেসেজ দিন। কাজের শুরুতে এক টাকাও এডভান্স লাগবে না।

RJSC (Registrar of Joint Stock Companies and Firms) থেকে নিবন্ধন

লিমিটেড কোম্পানি (LTD) রেজিস্ট্রেশন

১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী RJSC থেকে আপনার লিমিটেড কোম্পানি গঠন — কাগজপত্র, ফাইল আর সরকারি প্রসেস আমরা সামলাই।

খরচ (সব সহ)৳26,000 থেকে
সময়৩ কর্মদিবস
এডভান্স০ টাকা

প্যাকেজ মূল্য

খরচ নির্ভর করে আপনার অথরাইজড ক্যাপিটালের উপর

শুরু মাত্র ৳২৬,০০০ থেকে

সব মিলিয়ে একদাম: সরকারি ফি + আমাদের সার্ভিস চার্জ + সব ধরনের খরচ + ১৫% ভ্যাট

ক্যাপিটাল১০ লক্ষ
৳২৬,০০০
ক্যাপিটাল২০ লক্ষ
৳২৮,০০০
ক্যাপিটাল৩০ লক্ষ
৳৩০,০০০
ক্যাপিটাল৪০ লক্ষ
৳৩২,০০০
ক্যাপিটাল৫০ লক্ষ
৳৫৫,০০০
ক্যাপিটাল১ কোটি
৳৬৫,০০০

১ কোটির পরে প্রতি ১ কোটিতে + ৳১৭,৫০০ যুক্ত হবে। যেমন: ২ কোটি = ৳৮২,৫০০

সময়: মাত্র ৩ কর্মদিবস

সময় গণনা শুরু সরকারি ফি জমা হওয়ার পর থেকে · মূল্য আজকের তারিখ পর্যন্ত প্রযোজ্য

প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র

সব ডকুমেন্ট আমরা প্রস্তুত করে দেবো, আপনি শুধু তথ্য দিন

ক. কোম্পানির তথ্য

  • কোম্পানির নাম (ইংরেজিতে)
  • মোবাইল নম্বর ও ইমেইল (কোম্পানির অথবা সব মালিকদের)
  • অথরাইজড ক্যাপিটাল (কোন প্যাকেজ নেবেন)

খ. প্রত্যেক মালিকের তথ্য মিনিমাম ২ জন, সর্বোচ্চ ৫০ জন

  1. এনআইডি কার্ড
  2. পাসপোর্ট সাইজ ছবি
  3. টিন সার্টিফিকেট (পার্সোনাল)
  4. স্বাক্ষর

কোম্পানির প্রত্যেক মালিকের এই ৪টি তথ্য লাগবে।

কাজ শেষে আপনি পাবেন

সব ডকুমেন্ট আপনার কোম্পানির নামে

Incorporation Certificate
Memorandum of Association
Articles of Association
Form XII

নিবন্ধন প্রক্রিয়া

সরকারি ফি আপনি নিজ হাতে কোম্পানির নামে জমা দেবেন

  1. ধাপ ১তথ্য পাঠানWhatsApp বা ইমেইলে সব তথ্য পাঠান
  2. ধাপ ২ফাইল সাবমিটআমরা ফাইল প্রস্তুত করে সাবমিট করবো
  3. ধাপ ৩নাম অনুমোদননামের এপ্রুভাল পেলে সরকারি ফি জমা দিন
  4. ধাপ ৪নিবন্ধনফি জমার পর ৩ কর্মদিবসে নিবন্ধন
  5. ধাপ ৫ডেলিভারিসব ডকুমেন্ট হাতে পেয়ে, যাচাই করে পেমেন্ট

বিশেষ দ্রষ্টব্য: কোনো অ্যাডভান্স নেই, কাজ শেষে পেমেন্ট

কাজের শুরুতে কোনো এডভান্স ফি দিতে হবে না। প্রথমে আপনি তথ্য দেবেন, আমরা ফাইল প্রস্তুত করে সাবমিট করবো। নামের এপ্রুভাল পাওয়ার পর আপনার কোম্পানির নামে সরকারি ফি আপনি নিজ হাতে জমা দেবেন। বাকি পেমেন্ট কাজ শেষ হওয়ার পর, সব কিছু ভেরিফাই করে।

৭০+রেজিস্ট্রেশন সম্পন্ন
শুধু গত মাসেই

আজই শুরু করুন

উপরের তথ্যগুলো WhatsApp বা ইমেইলে পাঠান, বাকি সব আমরা করবো।

WhatsApp-এ তথ্য পাঠান

প্রাইভেট লিমিটেড কোম্পানি কী?

কিছু ব্যক্তি যখন ব্যক্তিগতভাবে কোনো কোম্পানি গঠন করেন তখন তাকে প্রাইভেট কোম্পানি বলে। মূল অংশীদাররা অনুমোদন না দিলে নতুন কেউ এর অংশীদার হতে পারেন না। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন অংশীদার থাকতে পারে; পাবলিক লিমিটেড কোম্পানিতে সর্বনিম্ন ৭ জন।

"লিমিটেড" কথাটি এসেছে শেয়ার লিমিট থেকে — কোম্পানিতে কত টাকা বিনিয়োগ করা যাবে তা অথরাইজড ক্যাপিটালের মাধ্যমে আগেই নির্ধারিত থাকে। অংশীদারদের লাভ ও দায় তাদের শেয়ারের অনুপাতে সীমিত, তাই একে লিমিটেড লায়াবিলিটি বলে।

অথরাইজড ক্যাপিটাল বনাম পেইড-আপ ক্যাপিটাল

অথরাইজড ক্যাপিটাল হলো কোম্পানির অনুমোদিত সর্বোচ্চ মূলধন (বর্তমান + ভবিষ্যৎ বিনিয়োগ)। এর উপর ভিত্তি করেই RJSC ফি নির্ধারণ হয়। পেইড-আপ ক্যাপিটাল হলো শেয়ারহোল্ডাররা এই মুহূর্তে যত টাকার শেয়ার নিয়েছেন — এই টাকা পরে কোম্পানির ব্যাংক একাউন্টে জমা দিতে হয় এবং ব্যবসার প্রয়োজনে যেকোনো সময় খরচ করা যায়।

উদাহরণ: অথরাইজড ক্যাপিটাল ১ কোটি টাকা হলে আপনি সর্বোচ্চ ১ কোটি টাকার শেয়ার ইস্যু করতে পারবেন। এমডি ২ লাখ আর চেয়ারম্যান ৩ লাখ টাকার শেয়ার নিলে পেইড-আপ ক্যাপিটাল ৫ লাখ। তাই অথরাইজড ক্যাপিটাল একটু বেশি রাখা ভালো — পরে নতুন শেয়ারহোল্ডারের কাছে শেয়ার বিক্রি করা সহজ হয়।

গুরুত্বপূর্ণ টার্মস

  • শেয়ারহোল্ডার: যারা টাকা দিয়ে কোম্পানির মালিক হন এবং শেয়ারের অনুপাতে লাভ পান (২–৫০ জন)।
  • ডিরেক্টর: কমপক্ষে ২ জন; ১৮ বছরের কম, দেউলিয়া বা আর্থিক অপরাধে দণ্ডিত হলে অযোগ্য।
  • ম্যানেজিং ডিরেক্টর: সাধারণত যার শেয়ার বেশি; আর্টিকেলে দেওয়া ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত নেন।
  • চেয়ারম্যান: সভায় সভাপতিত্ব করেন ও প্রয়োজনে ভোট দেন।
  • MOA (সংঘ স্মারক): কোম্পানি কী কাজ করবে — নাম, লক্ষ্য, শেয়ার কাঠামো।
  • AOA (সংঘবিধি): কোম্পানি কিভাবে চলবে — নিয়ম, পরিচালনা, শেয়ারহোল্ডারদের অধিকার।

নামের ছাড়পত্রের শর্ত (সংক্ষেপে)

  • উচ্চারণে বা লেখায় অন্য কোম্পানির মতো একই নাম হবে না।
  • আন্তর্জাতিক বা দেশের পরিচিত প্রতিষ্ঠান, সরকারি সংস্থা বা কর্মসূচি, রাজনৈতিক দলের নামের অনুরূপ হবে না।
  • বিখ্যাত ব্যক্তির নাম ব্যবহারে পরিবার ও সরকারের অনুমতি লাগবে; মুক্তিযুদ্ধ সংক্রান্ত নামে মন্ত্রণালয়ের অনুমতি লাগবে।
  • অশ্লীল, ব্যঙ্গাত্মক বা জাতি-ধর্মে সংঘাত সৃষ্টি করতে পারে এমন নাম হবে না।
  • শুধু নামের ছাড়পত্র পাওয়াই নিবন্ধনের জন্য চূড়ান্ত নয়।

কোম্পানির জন্য একটি নিবন্ধিত ঠিকানা (আবাসিক বা বাণিজ্যিক) দিতে হবে।

লিমিটেড কোম্পানির সুবিধা

  • বড় পরিসরে ব্যবসা পরিচালনা ও দেশজুড়ে কার্যক্রম চালানো সহজ।
  • জনগণ, ব্যাংক ও বিনিয়োগকারীর আস্থা বেশি — ব্যাংক লোন, প্রজেক্ট লোন, টেন্ডার ও সাপ্লাইয়ে সুবিধা।
  • কোম্পানির চিরন্তন অস্তিত্ব; আন্তর্জাতিক পরিচিতিতে সুবিধা।

প্রশ্ন-উত্তর

কোম্পানি রেজিস্ট্রেশনে কত দিন সময় লাগে?

ফাইল রেডি করতে ১ দিন এবং সরকারি ফি জমার পরে ৩ কর্মদিবস।

কোম্পানি রেজিস্ট্রেশনের পরেও কি ট্রেড লাইসেন্স করতে হবে?

হ্যাঁ, কোম্পানির লোকেশন ভেরিফাই করার জন্য বিভিন্ন কাজে ট্রেড লাইসেন্স লাগে।

প্রথম অডিট কখন করতে হয়?

নিবন্ধনের ১৬–১৮ মাসের মধ্যে প্রথম অডিট, পরবর্তী অডিট ১৫ মাসের মধ্যে।

সরকারি ফি কিভাবে জমা দেবো?

ফাইল সাবমিটের পর ব্যাংকে, অথবা বিকাশ ও নগদ থেকেও জমা দেওয়া যায়।

Course · Business Legal Documents

Business Legal Documents Mastery

ট্রেড লাইসেন্স থেকে লিমিটেড কোম্পানি, ট্রেডমার্ক আর ইমপোর্ট-এক্সপোর্ট — আপনার ব্যবসার কোন ডকুমেন্ট কখন লাগে, কী কাগজ দিয়ে, কত খরচে করবেন — এক কোর্সে।

কোর্স ফি৳1,000 · কোডে ৳499
ভাষাবাংলা
লেভেলশুরু থেকে

কোর্সটি কাদের জন্য?

  • যারা নতুন ব্যবসা শুরু করছেন এবং বুঝতে চান কোন কোন লাইসেন্স লাগবে
  • প্রোপাইটরশিপ থেকে লিমিটেড কোম্পানিতে যেতে চান এমন উদ্যোক্তা
  • যারা ইমপোর্ট বা এক্সপোর্ট ব্যবসা শুরু করতে চান
  • নিজের ব্র্যান্ড নাম ও লোগো আইনিভাবে সুরক্ষিত করতে চান

যা শিখবেন

১. ব্যবসার ভিত্তি: ট্রেড লাইসেন্স, e-TIN, BIN

যেকোনো ব্যবসা শুরু করতে প্রথম তিনটি ডকুমেন্ট — কোথায় আবেদন, কী কাগজ, কত সময়।

২. লিমিটেড কোম্পানি (RJSC)

অথরাইজড বনাম পেইড-আপ ক্যাপিটাল, শেয়ারহোল্ডার ও ডিরেক্টর, নামের ছাড়পত্রের শর্ত, MOA-AOA, আর নিবন্ধনের পর Incorporation Certificate ও Form XII।

৩. ট্রেডমার্ক

আবেদন, পরীক্ষা, জার্নাল প্রকাশ আর নিবন্ধন — ৪টি ধাপ, প্রতিটার খরচ ও সময়, এবং ™ আর ® কখন ব্যবহার করবেন।

৪. ইমপোর্ট ও এক্সপোর্ট লাইসেন্স

IRC-এর ৮টি শ্রেণী, ERC, চেম্বার মেম্বারশিপ, ব্যাংক সলভেন্সি — প্রোপাইটরশিপ, পার্টনারশিপ ও লিমিটেড কোম্পানির আলাদা কাগজপত্র।

৫. নবায়ন ও কমপ্লায়েন্স

কোন লাইসেন্স কবে নবায়ন করতে হয়, দেরি হলে জরিমানা, আর কোম্পানির প্রথম অডিট কখন।

কোর্স ফি ৳1,000 — ডিসকাউন্ট কোড থাকলে মাত্র ৳499। "Enroll now" চাপুন, তথ্য দিন, bKash বা Nagad-এ Send Money করে TrxID দিন। পেমেন্ট ভেরিফাই করে WhatsApp-এ ক্লাসের অ্যাক্সেস দেওয়া হবে।

প্রশ্ন-উত্তর

আইন বা কাগজপত্রের কোনো অভিজ্ঞতা লাগবে?

না। সহজ বাংলায়, বাস্তব উদাহরণ দিয়ে শুরু থেকে শেখানো হয়।

কিভাবে ভর্তি হবো?

"Enroll now" চাপুন → নাম, মোবাইল, WhatsApp ও ইমেইল দিন → bKash বা Nagad থেকে 01996446447 নাম্বারে Send Money করুন → যে নাম্বার থেকে পাঠিয়েছেন আর TrxID দিন → WhatsApp-এ অর্ডার পাঠান।

নিজে না করে কাজটা করিয়ে নিতে চাইলে?

Mentor Masud টিম কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রেডমার্ক, IRC ও ERC করে দেয়।

Course · VAT & Tax

VAT Key Concepts — ব্যবসায়ীদের জন্য ভ্যাট ও ট্যাক্স

ভ্যাট নিয়ে ভয়, ভুল রিটার্ন আর জরিমানার ঝামেলা শেষ। নিজের ব্যবসার ভ্যাট-ট্যাক্স নিজেই সঠিকভাবে সামলাতে শিখুন — বাস্তব ক্লায়েন্টের কেস দিয়ে।

কোর্স ফি৳1,000 · কোডে ৳499
ভাষাবাংলা
লেভেলশুরু থেকে

কোর্সটি কাদের জন্য?

  • যারা নতুন ব্যবসা শুরু করেছেন এবং BIN (ভ্যাট) রেজিস্ট্রেশন করতে চান
  • যাদের BIN আছে কিন্তু মাসিক রিটার্ন নিয়মিত দেন না বা ঠিক বোঝেন না
  • ছোট-মাঝারি ব্যবসার মালিক, অ্যাকাউন্টস বা অ্যাডমিন দেখেন এমন কর্মী
  • যারা জরিমানা ও নোটিশ এড়িয়ে নিশ্চিন্তে ব্যবসা চালাতে চান

যা শিখবেন

১. ভ্যাটের বেসিক

ভ্যাট কী, কোন ব্যবসায় কত হার, টার্নওভার ট্যাক্স আর স্ট্যান্ডার্ড ভ্যাটের পার্থক্য — সহজ উদাহরণ দিয়ে।

২. BIN রেজিস্ট্রেশন ধাপে ধাপে

কী কী কাগজ লাগে, অনলাইনে আবেদনের প্রতিটা ধাপ, আর সাধারণ ভুল যেগুলোর কারণে আবেদন আটকে যায়।

৩. মাসিক ভ্যাট রিটার্ন ও চালান

রিটার্ন দাখিলের সময়সীমা, শূন্য রিটার্ন কখন দিতে হয়, ট্রেজারি চালানে ভ্যাট জমা — নিজে করে দেখানো।

৪. e-TIN ও আয়কর রিটার্ন

ব্যক্তি ও প্রতিষ্ঠানের e-TIN, বার্ষিক আয়কর রিটার্ন আর রিটার্ন জমার প্রমাণ (PSR) কেন জরুরি।

৫. জরিমানা ও নোটিশ এড়ানো

দেরিতে রিটার্ন, ভুল তথ্য আর রেকর্ড না রাখার ঝুঁকি — কী রেকর্ড রাখবেন এবং নোটিশ এলে কী করবেন।

কোর্স ফি ৳1,000 — ডিসকাউন্ট কোড থাকলে মাত্র ৳499। "Enroll now" চাপুন, তথ্য দিন, bKash বা Nagad-এ Send Money করে TrxID দিন। পেমেন্ট ভেরিফাই করে WhatsApp-এ ক্লাসের অ্যাক্সেস দেওয়া হবে।

প্রশ্ন-উত্তর

আগে থেকে ভ্যাট সম্পর্কে কিছু জানা লাগবে?

না। কোর্সটি একদম শুরু থেকে সাজানো, তাই নতুন উদ্যোক্তারাও সহজে বুঝবেন।

কিভাবে ভর্তি হবো?

"Enroll now" চাপুন → নাম, মোবাইল, WhatsApp ও ইমেইল দিন → bKash বা Nagad থেকে 01996446447 নাম্বারে Send Money করুন → যে নাম্বার থেকে পাঠিয়েছেন আর TrxID দিন → WhatsApp-এ অর্ডার পাঠান।

কোর্সের পর ভ্যাট রেজিস্ট্রেশনের কাজ করিয়ে নেওয়া যাবে?

হ্যাঁ। চাইলে Mentor Masud টিম আপনার BIN রেজিস্ট্রেশন ও রিটার্নের কাজ করে দেবে।

ERC · Export Registration Certificate

এক্সপোর্ট লাইসেন্স (ERC) — নিয়ম ও খরচ

বাংলাদেশ থেকে ব্যবসায়িক উদ্দেশ্যে পণ্য বিদেশে পাঠাতে রপ্তানি সনদপত্র (ERC) লাগে। এর কোনো লিমিট নেই — এক লাইসেন্সে সারা বছর যেকোনো পরিমাণ রপ্তানি। সরকার রপ্তানিতে শুল্ক হ্রাস সহ নানা সুবিধা দেয়।

নতুন ERC (সব সহ)৳22,500
বার্ষিক নবায়ন৳15,050
সময়৭–১০ কর্মদিবস

ERC করার খরচ

নতুন এক্সপোর্ট লাইসেন্স

সরকারি ফি৳10,000
ভ্যাট৳1,500
বুক ফি৳1,000
আমাদের ফি৳10,000
মোট৳22,500

প্রতি বছর নবায়ন

সরকারি ফি৳7,000
ভ্যাট৳1,050
আমাদের ফি৳7,000
মোট৳15,050

কী কী কাগজপত্র লাগবে?

ব্যক্তি মালিকানা (প্রোপাইটরশিপ)

  1. আপডেট ট্রেড লাইসেন্স — ব্যবসার ধরণে "আমদানি-রপ্তানি" উল্লেখ থাকতে হবে এবং ব্যাংকের ঠিকানার সাথে মিল থাকতে হবে
  2. যেকোনো চেম্বার অফ কমার্স / এসোসিয়েশনের Membership Certificate (না থাকলে নতুন নিতে অতিরিক্ত ৳5,000)
  3. ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
  4. মালিকের e-TIN, ছবি, NID, BIN সার্টিফিকেট ও গত বছরের আয়কর রিটার্নের প্রাপ্তি স্বীকার

লিমিটেড কোম্পানি

  1. আপডেট ট্রেড লাইসেন্স (উপরের শর্ত অনুযায়ী)
  2. Membership Certificate ও ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
  3. কোম্পানির e-TIN ও BIN সার্টিফিকেট, গত বছরের আয়কর রিটার্ন (যদি থাকে)
  4. RJSC ডকুমেন্ট: Incorporation Certificate, MOA, AOA, Form XII
  5. সব পরিচালকের e-TIN, ছবি, NID ও ঠিকানা

পার্টনারশিপ ফার্ম

  1. আপডেট ট্রেড লাইসেন্স, Membership Certificate, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
  2. e-TIN ও BIN সার্টিফিকেট
  3. পার্টনারশিপ এগ্রিমেন্টের কপি
  4. সব পার্টনারের e-TIN, ছবি, NID ও ঠিকানা

প্রশ্ন-উত্তর

এক্সপোর্ট লাইসেন্স করতে কত দিন লাগে?

৭ থেকে ১০ কার্যদিবস।

এক্সপোর্ট লাইসেন্সের কি কোনো লিমিট আছে?

না। একটি লাইসেন্স দিয়ে সারা বছর যেকোনো পরিমাণ পণ্য রপ্তানি করা যায়।

এক্সপোর্ট লাইসেন্স দিয়ে কি আমদানি করা যায়?

না। আমদানির জন্য আলাদা ইমপোর্ট লাইসেন্স (IRC) লাগবে।

লাইসেন্স নবায়ন করতে না পারলে কী হবে?

জরিমানা দিয়ে যেকোনো সময় নবায়ন করা যায়: ১ম বছর ৳500, ২য় বছর ৳1,000, তিন বছরের ঊর্ধ্বে ৳1,500 — সাথে ১৫% ভ্যাট।

IRC · Import Registration Certificate

ইমপোর্ট লাইসেন্স (IRC) — খরচ ও কাগজপত্র

আমদানি লিমিটের ভিত্তিতে ৮ শ্রেণির ইমপোর্ট লাইসেন্স। লিমিট শেষ হলে বাকি ফি দিয়ে যেকোনো সময় বাড়ানো যায় — বাংলাদেশের যেকোনো জায়গা থেকে আবেদন করা যায়।

খরচ (সব সহ)৳22,500 থেকে
শ্রেণী৮টি
প্রকারবাণিজ্যিক · শিল্প · বহুজাতিক

নতুন IRC করতে খরচ কত?

সরকারি ফি + অফিস খরচ + ১৫% ভ্যাট + আমাদের কনসালটেন্সি ফি — সব মিলিয়ে:

শ্রেণীবার্ষিক আমদানি লিমিটমোট খরচ
শ্রেণী-১৫ লক্ষ টাকা পর্যন্ত৳22,500
শ্রেণী-২২৫ লক্ষ টাকা পর্যন্ত৳27,500
শ্রেণী-৩৫০ লক্ষ টাকা পর্যন্ত৳40,000
শ্রেণী-৪১ কোটি টাকা পর্যন্ত৳60,000
শ্রেণী-৫৫ কোটি টাকা পর্যন্ত৳75,000
শ্রেণী-৬২০ কোটি টাকা পর্যন্ত৳85,000
শ্রেণী-৭৫০ কোটি টাকা পর্যন্ত৳95,000
শ্রেণী-৮৫০ কোটির উপরে (আনলিমিটেড)৳1,10,000
শিল্প IRC-এর ক্ষেত্রে উপরের ফি-এর সাথে অতিরিক্ত ৳20,000 যোগ হবে (শ্রেণী-২ এর ক্ষেত্রে ৳27,500)।

কী কী কাগজপত্র লাগবে?

ব্যক্তি মালিকানা (প্রোপাইটরশিপ)

  1. আপডেট ট্রেড লাইসেন্স — ব্যবসার ধরণে "আমদানি-রপ্তানি" উল্লেখ থাকতে হবে এবং ব্যাংকের ঠিকানার সাথে মিল থাকতে হবে
  2. যেকোনো চেম্বার অফ কমার্স / এসোসিয়েশনের Membership Certificate (না থাকলে নতুন নিতে অতিরিক্ত ৳5,000)
  3. ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
  4. মালিকের e-TIN, ছবি, NID, ভ্যাট রেজিঃ (BIN) সার্টিফিকেট ও গত বছরের আয়কর রিটার্নের প্রাপ্তি স্বীকার

লিমিটেড কোম্পানি

  1. আপডেট ট্রেড লাইসেন্স (উপরের শর্ত অনুযায়ী)
  2. Membership Certificate ও ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
  3. কোম্পানির e-TIN ও BIN সার্টিফিকেট, গত বছরের আয়কর রিটার্ন (যদি থাকে)
  4. RJSC ডকুমেন্ট: Incorporation Certificate, MOA, AOA, Form XII
  5. সব পরিচালকের e-TIN, ছবি, NID ও ঠিকানা

পার্টনারশিপ ফার্ম

  1. আপডেট ট্রেড লাইসেন্স, Membership Certificate, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
  2. e-TIN ও BIN সার্টিফিকেট
  3. পার্টনারশিপ এগ্রিমেন্টের কপি
  4. সব পার্টনারের e-TIN, ছবি, NID ও ঠিকানা

IRC কত প্রকার?

  • বাণিজ্যিক IRC: সাধারণভাবে পণ্য আমদানির জন্য।
  • শিল্প IRC: যাদের ফ্যাক্টরি আছে ও ক্যাপিটাল মেশিনারি আনতে হয় — আমদানি শুল্ক কম, তবে বিনিয়োগ বোর্ডের সুপারিশ লাগে।
  • বহুজাতিক IRC: কোম্পানিতে কোনো বিদেশি শেয়ারহোল্ডার থাকলে।

সব IRC-এর সরকারি ফি ও ভ্যাট একই; পদ্ধতিগত জটিলতার কারণে শুধু আমাদের ফি ভিন্ন।

প্রশ্ন-উত্তর

Membership Certificate কী?

চেম্বার অফ কমার্স বা বাণিজ্য মন্ত্রণালয় স্বীকৃত এসোসিয়েশনের মেম্বারশিপ সনদ। যেমন প্লাস্টিক এসোসিয়েশনের মেম্বারশিপ দিয়ে লাইসেন্স করলেও পরে ইলেকট্রিক বা অনুমোদিত যেকোনো পণ্য আনা যাবে।

ইমপোর্ট লিমিট শেষ হয়ে গেলে কী করবো?

বছর শেষ হওয়ার আগে লিমিট শেষ হলে বাকি ফি জমা দিয়ে যেকোনো সময় লিমিট বাড়ানো যায়।

যেকোনো দেশ থেকে যেকোনো পণ্য আনা যাবে?

হ্যাঁ, নিষিদ্ধ নয় এমন যেকোনো পণ্য যেকোনো দেশ থেকে আনা যাবে।

ইমপোর্ট লাইসেন্স দিয়ে কি রপ্তানি করা যায়?

না। আমদানির জন্য IRC এবং রপ্তানির জন্য ERC আলাদাভাবে করতে হবে।

লাইসেন্স নবায়ন না করলে কী হবে?

জরিমানা দিয়ে যেকোনো সময় নবায়ন করা যায়: ১ম বছর ৳500, ২য় বছর ৳1,000, তিন বছরের ঊর্ধ্বে ৳2,000 — সাথে ১৫% ভ্যাট।

RJSC (Registrar of Joint Stock Companies and Firms) থেকে নিবন্ধন

সোসাইটি / ফাউন্ডেশন / ট্রাস্ট রেজিস্ট্রেশন

আপনার সোসাইটি, ফাউন্ডেশন, ট্রাস্ট বা ক্লাবের আইনি নিবন্ধন। সব ডকুমেন্ট আমরা প্রস্তুত ও যাচাই করে দেবো — আপনি শুধু তথ্য দিন।

মোট খরচ (সব সহ)৳১,০০,৩০০ থেকে
সময়১–৩ কর্মদিবস থেকে
পেমেন্টকাজ শেষে

প্যাকেজ মূল্য

সময় গণনা শুরু সরকারি ফি জমার পর থেকে · মূল্য আজকের তারিখ পর্যন্ত প্রযোজ্য

সব মিলিয়ে একদাম: সরকারি ফি + কনসালটেন্সি সার্ভিস চার্জ + সব ধরনের খরচ + ১৫% ভ্যাট

বেস্ট ডিল

চট্টগ্রাম অফিস

৳১,০০,৩০০ মোট
সরকারি ফি
২০,৩০০/-
আমাদের চার্জ
৮০,০০০/-
সময়
১–৩ কর্মদিবস

সবচেয়ে কম খরচে, সবচেয়ে দ্রুত

খুলনা / রাজশাহী অফিস

৳১,১৫,৩০০ মোট
সরকারি ফি
২০,৩০০/-
আমাদের চার্জ
৯৫,০০০/-
সময় (খুলনা)
২–৫ কর্মদিবস
সময় (রাজশাহী)
৩–১৫ কর্মদিবস

ঢাকা অফিস

৳১,৫০,৩০০ মোট
সরকারি ফি
২০,৩০০/-
আমাদের চার্জ
১,৩০,০০০/-
সময়
৩–১৫ কর্মদিবস

অফিস যেখানেই হোক, কাজ করবেন সারা বাংলাদেশে। অফিস অ্যাড্রেস যে কোনো সময় পরিবর্তন করা যায়, তাই যে কোনো জায়গার ঠিকানা দিয়েই নিবন্ধন করুন। বর্তমানে ঠিকানায় কেউ ভেরিফিকেশনে যাবে না, সবকিছু আমরাই ম্যানেজ করবো।

প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র

সব ডকুমেন্ট আমরা প্রস্তুত করে দেবো, আপনি শুধু তথ্য দিন

ক. প্রতিষ্ঠানের তথ্য

  • প্রস্তাবিত নাম (ইংরেজি বানানে)
  • অফিসের পূর্ণ ঠিকানা
  • অফিস ভাড়ার চুক্তিপত্র (না থাকলে আমরা বানিয়ে দেবো)
  • অঙ্গীকারনামা (আমরা বানিয়ে দেবো)

খ. প্রত্যেক সদস্যের ৮টি তথ্য কমপক্ষে ৭ জন সদস্য লাগবে

  1. ব্যক্তির নাম
  2. জাতীয় পরিচয়পত্র (NID)
  3. পাসপোর্ট সাইজ ছবি (১ কপি)
  4. ব্যক্তিগত টিন সার্টিফিকেট
  5. সচল মোবাইল নম্বর ও ইমেইল
  6. স্বাক্ষর
  7. পদবী
  8. পেশা

নিবন্ধন প্রক্রিয়া

সরকারি ফি আপনি সরাসরি সরকারি একাউন্টে জমা দেবেন

  1. ধাপ ১নাম যাচাইনাম ও ঠিকানা পাঠান, আমরা সার্ভারে যাচাই করবো
  2. ধাপ ২নাম ছাড়পত্রনাম ছাড়পত্রের সরকারি ফি ২,৩০০/- জমা দিন
  3. ধাপ ৩তথ্য পাঠানসদস্যদের তথ্য ও কাগজপত্র WhatsApp-এ পাঠান
  4. ধাপ ৪ফাইল সাবমিটএরপর RJSC ফি ১৭,৯৬৩/- জমা দিন
  5. ধাপ ৫সার্টিফিকেটসার্টিফিকেট হাতে পেয়ে, সব যাচাই করে পেমেন্ট

বিশেষ দ্রষ্টব্য: আপনার স্বপ্নের প্রতিষ্ঠান নিবন্ধনের সেরা সময় এখনই

যে স্বপ্ন নিয়ে আপনি সোসাইটি বা ফাউন্ডেশন গড়তে চান, তাকে আইনি পরিচয় দেওয়ার এটাই সবচেয়ে সহজ সময়। বর্তমানে NSI ভেরিফিকেশন বন্ধ থাকায় কম খরচে ও দ্রুত নিবন্ধন হচ্ছে, কিন্তু RJSC ও NSI-এর মধ্যে নিয়মিত মিটিং চলছে; আবার চালু হলে সময়, খরচ আর অনিশ্চয়তা সবই বাড়বে। আমরা কোনো অ্যাডভান্স নিচ্ছি না, কাজ শেষে যাচাই করে তবেই পেমেন্ট। তাহলে আর দেরি কেন? এমন সুযোগ বারবার আসে না।

৭০+প্রতিষ্ঠান নিবন্ধন
শুধু গত মাসেই

আজই শুরু করুন

প্রস্তাবিত নাম (ইংরেজিতে) ও অফিসের ঠিকানা পাঠান, নামটি available কিনা জানিয়ে দেবো।

WhatsApp-এ নাম পাঠান

সোসাইটি, ফাউন্ডেশন ও ট্রাস্ট — কেন নিবন্ধন জরুরি?

সমাজসেবা, শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় বা সাংস্কৃতিক কাজ যেটাই করেন — নিবন্ধিত প্রতিষ্ঠান হলে সংগঠনের নামে ব্যাংক একাউন্ট খোলা, অনুদান নেওয়া, জমি বা সম্পদ রাখা আর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কাজ করা সহজ হয়। মানুষের আস্থাও বাড়ে।

RJSC (Registrar of Joint Stock Companies and Firms) থেকে এই নিবন্ধন হয়। কমপক্ষে ৭ জন সদস্য লাগে, আর প্রত্যেক সদস্যের কিছু তথ্য দিতে হয় — উপরের তালিকায় সব দেওয়া আছে।

সরকারি ফি কত?

ফিপরিমাণকখন জমা দেবেন
নাম ছাড়পত্রের সরকারি ফি৳২,৩০০নাম ছাড়পত্র পাওয়ার জন্য, সরকারি একাউন্টে
RJSC নিবন্ধন ফি৳১৭,৯৬৩ফাইল সাবমিট করার পরে, সরকারি একাউন্টে

উপরের প্যাকেজ মূল্যের মধ্যেই এই সরকারি ফি ধরা আছে — সরকারি ফি আপনি সরাসরি সরকারি একাউন্টে জমা দেবেন, সেটা মোট খরচ থেকে বাদ যাবে।

কোন অফিসে নিবন্ধন করবেন?

RJSC-এর ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী অফিসে খরচ আর সময় আলাদা। চট্টগ্রাম অফিসে সবচেয়ে কম খরচে আর সবচেয়ে দ্রুত হয়। আপনার প্রতিষ্ঠান যেখানেই হোক, কাজ করতে পারবেন সারা বাংলাদেশে, আর পরে অফিসের ঠিকানাও বদলানো যায়।

প্রশ্ন-উত্তর

সোসাইটি বা ফাউন্ডেশন রেজিস্ট্রেশনে কতজন সদস্য লাগে?

কমপক্ষে ৭ জন সদস্য লাগবে। প্রত্যেকের নাম, NID, ছবি, টিন সার্টিফিকেট, মোবাইল নাম্বার ও ইমেইল, স্বাক্ষর, পদবী ও পেশা দিতে হবে।

সবচেয়ে কম খরচে কোথায় হয়?

চট্টগ্রাম অফিসে — সব মিলিয়ে ৳১,০০,৩০০, সময় ১–৩ কর্মদিবস (সরকারি ফি জমার পর থেকে)।

অফিস চট্টগ্রামে হলে কি সারা দেশে কাজ করা যাবে?

হ্যাঁ। অফিস যেখানেই হোক, কাজ করতে পারবেন সারা বাংলাদেশে। অফিসের ঠিকানা পরে যেকোনো সময় পরিবর্তন করা যায়।

পেমেন্ট কখন করতে হবে?

সার্টিফিকেট হাতে পাওয়ার পর, সব যাচাই করে। কোনো অ্যাডভান্স নেই।

Trademark · Brand Protection

ট্রেডমার্ক রেজিস্ট্রেশন — নিয়ম ও খরচ

আপনার ব্র্যান্ড নাম, লোগো বা চিহ্ন আইনিভাবে সুরক্ষিত করুন। শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরে (DPDT) আবেদন থেকে সার্টিফিকেট পর্যন্ত আমরা পাশে আছি।

আবেদন (ধাপ-১)৳10,000
নিবন্ধনের মেয়াদ৭ বছর + নবায়ন
আইনট্রেডমার্ক আইন ২০০৯

ট্রেডমার্ক কী?

ট্রেডমার্ক হচ্ছে এমন এক স্বতন্ত্র চিহ্ন, লেখা বা প্রতীক যা কোনো পণ্য বা সেবার উৎপাদক ও মান সম্পর্কে ধারণা দেয় — সহজ বাংলায় "বাণিজ্যিক মার্কা"। যেমন LUX আর DOVE দুটোই সাবান, কিন্তু ট্রেডমার্কের কারণেই ক্রেতা আলাদা করে চেনেন। ট্রেডমার্কের অপর নাম ব্র্যান্ড।

ট্রেডমার্ক একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ — যা ধরা-ছোঁয়া যায় না, কিন্তু এর ফল ভোগ করা যায় এবং উত্তরাধিকার সূত্রেও রাখা যায়। Apple-এর ব্র্যান্ড ভ্যালু তার মোট সম্পদের প্রায় ১৫%, Samsung-এর প্রায় ২৮%।

নিবন্ধনের ৪টি ধাপ ও খরচ

ধাপ-১: আবেদন দাখিল

যা লাগবে:

  1. মার্ক / লোগো / ডিভাইসের নাম, প্রতিরূপ অথবা বিবরণ
  2. আবেদনকারীর নাম, ঠিকানা ও জাতীয়তা
  3. পণ্য / সেবার বিস্তারিত বিবরণ ও ধরণ
  4. অফিস ঠিকানা, মোবাইল নাম্বার ও ইমেইল
  5. ট্রেড লাইসেন্স / Incorporation Certificate
সরকারি ফি৳5,000
ভ্যাট৳750
আমাদের ফি৳4,250
মোট৳10,000

ভিন্ন ভিন্ন শ্রেণীর পণ্য বা সেবার জন্য আলাদা আবেদন করতে হয় — কোন পণ্য কোন শ্রেণীতে পড়ে তা আগে জেনে নিন।

ধাপ-২: আবেদন পরীক্ষা

আবেদনের ৬–১৮ মাস পরে শুরু হয়। ট্রেডমার্ক আইন ২০০৯-এর ধারা ৬, ৮ ও ১০ অনুযায়ী যাচাই করা হয় — আগে কেউ একই বা দেখতে একই মার্কের আবেদন করে থাকলে, বা মার্কটি সুপরিচিত কোনো ট্রেডমার্কের নকল হলে নিবন্ধন হবে না। আপত্তি হলে ২ মাসের মধ্যে জবাব দিতে হয়।

৯৮% ক্ষেত্রে এই ধাপে কোনো টাকা লাগে না। আপত্তি (Objection) হলে ধরণ অনুযায়ী প্রায় ৳50,000 – ৳1,00,000 খরচ হতে পারে; আবেদন পরিত্যক্ত হলে পুনর্বহালে সরকারি ফি সহ অতিরিক্ত ৳15,000।

ধাপ-৩: জার্নাল / গেজেট বিজ্ঞপ্তি

পরীক্ষায় উত্তীর্ণ হলে জার্নাল ফি জমা দেওয়ার ৫–৬ মাসের মধ্যে মার্কটি গেজেটে প্রকাশিত হয়। প্রকাশের ২ মাসের মধ্যে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে কেউ বিরোধিতা (Opposition) করতে পারেন।

সরকারি ফি৳3,000
ভ্যাট৳450
আমাদের ফি৳11,550
মোট৳15,000

ধাপ-৪: নিবন্ধন

বিরোধিতা না হলে বা মামলার রায় আপনার পক্ষে গেলে মার্কটি রেজিস্ট্রিভুক্ত হয় এবং আপনি রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবেন। মেয়াদ আবেদনের তারিখ থেকে ৭ বছর, এরপর প্রতি ১০ বছর অন্তর অনির্দিষ্টকাল নবায়ন করা যায়।

সরকারি ফি৳20,000
ভ্যাট৳3,000
আমাদের ফি৳17,000
মোট৳40,000

TM, ® ও SM প্রতীকের অর্থ

  • ™ — অনিবন্ধিত পণ্যের লোগোতে ব্যবহার হয় (নিবন্ধিত হলেও ব্যবহার করা যায়)।
  • ® — প্রমাণ করে মার্কটি রাষ্ট্রীয় কর্তৃপক্ষ দ্বারা নিবন্ধিত। শুধু নিবন্ধনের পরেই ব্যবহার করুন।
  • ℠ — অনিবন্ধিত সেবার (হোটেল, রেস্টুরেন্ট, হাসপাতাল ইত্যাদি) মার্কে ব্যবহার হয়।

ট্রেডমার্ক লঙ্ঘন হলে প্রতিকার

নিবন্ধিত ট্রেডমার্কের নকল বা প্রতারণামূলক ব্যবহার হলে ট্রেডমার্ক আইন ২০০৯ ও দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী দেওয়ানী ও ফৌজদারি প্রতিকার পাওয়া যায়। ধারা ৭৩ অনুযায়ী প্রথমবার অপরাধে ৬ মাস থেকে ২ বছর কারাদণ্ড এবং ৳50,000 থেকে ৳2,00,000 অর্থদণ্ড; দ্বিতীয়বার সর্বোচ্চ ৩ বছর ও ৳3,00,000। দেওয়ানী মামলা (ধারা ৯৬) জেলা জজ আদালতে করতে হয়। অনিবন্ধিত ট্রেডমার্কের আইনি সুরক্ষা খুবই সীমিত — তাই আগেভাগে নিবন্ধন করে রাখুন।

প্রশ্ন-উত্তর

ট্রেডমার্ক নিবন্ধন করে কোন প্রতিষ্ঠান?

শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর (DPDT)।

ট্রেডমার্ক নিবন্ধনের মেয়াদ কত?

আবেদনের তারিখ থেকে ৭ বছর, এরপর প্রতি ১০ বছর অন্তর নবায়ন করা যায় — এমনকি উত্তরাধিকার সূত্রেও।

আবেদনের পর কি ® ব্যবহার করতে পারবো?

না। নিবন্ধন সার্টিফিকেট পাওয়ার আগ পর্যন্ত ™ ব্যবহার করুন।